ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবহিতকরণের ধারাবাহিকতায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আলোচনার সময় গত দেড় বছরে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য উপাচার্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্প্রতি নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একটি সালতামামি তাঁর হাতে তুলে দেন উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা এবং শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে আন্তরিক সমর্থনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান উপাচার্য। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সাক্ষাৎ শেষে শিল্পী আলপ্তগীন তুষারের আঁকা একটি প্রতিকৃতি উপহার দেন ড. নিয়াজ আহমদ খান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৪১ বার পড়া হয়েছে