ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সামনে আরও স্থিতিশীল হবে। তিনি বলেন, ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন হবে, তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী ব্যয় নিয়েও কোনো জটিলতা হবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হবে।

এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থাও এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব আয়োজন রাখা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার বহন করবে এবং চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে