ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

বিপিএলে নতুন সংযোজন: ইফতিখারকে নিল রংপুর, ওমরজাইকে দলে নিল সিলেট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিপিএল নিলাম শেষ হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো থেমে নেই—একটির পর একটি বিদেশি ক্রিকেটারকে যুক্ত করে দল আরও শক্তিশালী করছে তারা। নবি, সালমান ইরশাদ ও ফাহিম আশরাফের পর এবার তালিকায় যুক্ত হল দুটি নতুন নাম।

রংপুর রাইডার্স নিশ্চিত করেছে যে তারা পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে সিলেট টাইটান্স তাদের দলে নিয়েছে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে দুই ফ্র্যাঞ্চাইজি বিষয়টি জানায়।

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে রংপুর ইতোমধ্যে একটি প্রতিযোগিতামূলক দল তৈরি করেছে। এবার দলে যোগ হলো ইফতিখার, যিনি গত মৌসুমে রংপুরের হয়ে ১২ ম্যাচে ৩০৫ রান করেছিলেন প্রায় ৪৪ গড়ে। মিডল অর্ডারে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১২০। পাশাপাশি বোলিংয়েও ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগেও, ২০২৩ সালের বিপিএলে খেলেছিলেন এই পাকিস্তানি ব্যাটার।

নিলামের বাইরে ইফতিখারের আগেই রংপুর ফাহিম আশরাফকে দলে নেয়। এতে তাদের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৬-এ। নিলামের আগে তারা সরাসরি চুক্তি করেছিল পাকিস্তানি ব্যাটার খাজা নাফে, স্পিনার সুফিয়ান মুকিম এবং নিলামে ইংলিশ ব্যাটার এমেলিও গে ও পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ আখলাককে দলে নেয়।

অন্যদিকে সিলেট টাইটান্স নিলামের পর প্রথমে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে যোগ করে, এরপর স্কোয়াড শক্তিশালী করতে যুক্ত করে আফগান অলরাউন্ডার ওমরজাইকে। এর আগে ওমরজাই বিপিএলে রংপুর ও ঢাকার হয়ে খেলেছেন। তাকে নিয়ে সিলেটের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৬। নিলামের আগেই তারা সরাসরি চুক্তি করেছিল পাকিস্তানি মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবকে। আর নিলাম থেকে নেয় লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে।

এ ছাড়া নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসও আলোচনায় এসেছে নিলামের বাইরে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০২ বার পড়া হয়েছে