ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিল জার্মানি, ২০২৬ আসরে খেলছে চারবারের চ্যাম্পিয়নরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কট করতে পারে জার্মানি—এমন আলোচনা সম্প্রতি ফুটবল অঙ্গনে ছড়িয়ে পড়ে। তবে সেই জল্পনায় ইতি টেনে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) স্পষ্ট করেছে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত তাদের নেই। ফলে আগামী আসরের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে মাঠে দেখা যাবে নিশ্চিতভাবেই।
একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ডিএফবি জানায়, বয়কট নয় বরং খেলাধুলার ঐক্যবদ্ধ শক্তির ওপরই তারা আস্থা রাখে। ফেডারেশনের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম, আর সেই লক্ষ্যেই তারা অংশগ্রহণ করতে চায়। একই সঙ্গে টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স এবং নতুন তারকা তৈরির প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
এই বিতর্কের সূত্রপাত হয় ডিএফবির সদস্য ওকে গটলিশের একটি মন্তব্য থেকে। ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত অবস্থান এবং ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকির প্রতিবাদ জানিয়ে তিনি বলেছিলেন, বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।
তবে জার্মান ফুটবল বোর্ড পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, বয়কট তাদের এজেন্ডায় নেই। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলে এবং ফিফা বিশ্বকাপের বৈশ্বিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই শক্তিকে এগিয়ে নিতে চাই, থামাতে নয়। খেলাধুলা-সংক্রান্ত মতভেদ থাকলে তা অভ্যন্তরীণভাবেই আলোচনা হওয়া উচিত।’
এদিকে জার্মানির অংশগ্রহণ নিশ্চিত হলেও যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ থেকেই যাচ্ছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেনেগাল, ইরান ও আইভরিকোস্টের মতো দেশের সমর্থকরা সমস্যার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে।
ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও এমন পরিস্থিতিতে ভক্তদের যুক্তরাষ্ট্র ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত মূল্য নিয়েও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে।
সব প্রতিবন্ধকতা সত্ত্বেও জার্মানি একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর ফুটবল উৎসবের প্রত্যাশা করছে। ডিএফবির ভাষায়, ‘২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের মতোই আমরা চাই, বিশ্বের নানা প্রান্তের সমর্থকরা স্টেডিয়াম ও ফ্যান জোনে একসঙ্গে ফুটবল উপভোগ করুক। মাঠে আমরা ন্যায্য প্রতিযোগিতা ও ফেয়ার প্লের মাধ্যমেই লড়াই করতে চাই।’
উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২৩তম ফিফা বিশ্বকাপ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
১২০ বার পড়া হয়েছে