ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক মেয়র আতিক গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

উত্তরার ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার মহানগর হাকিম মাহবুব আলমের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম গত ১৯ অক্টোবর গ্রেফতার দেখানোর আবেদন করেন।

নির্ধারিত দিনে সকালে আতিকুল ইসলামকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক আদেশ দেন।

আতিকুল ইসলামের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, তার মক্কেল রাজনৈতিক কারণে মিথ্যা মামলার শিকার হচ্ছেন এবং কারাগারে অমানবিক আচরণের শিকার হচ্ছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকার আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার ছেলে রেদোয়ান হোসেন উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৬ অক্টোবর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
৭৪ বার পড়া হয়েছে