ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে শমিত-মোরসালিন ফিরলেন, বাদ পড়লেন জামাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আজ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এ খেলায় শুরুর একাদশে ফিরেছেন শমিত সোম এবং শেখ মোরসালিন, তবে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়ার।

গত ২৫ মার্চ শিলংয়ে প্রথম দেখায় ভারতের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। তার আগমনের পর থেকেই বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণ ফিরে এসেছে। তার পথ ধরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন শমিত সোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদসহ আরও কয়েকজন। মাঠে তাদের পারফরম্যান্সও প্রমাণ করছে পরিবর্তনের ছাপ। ফলে ফিরতি ম্যাচে ভারতের বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, “এটা শুধুই একটি খেলা নয়, বরং অনেক আবেগঘন ও উত্তেজনাপূর্ণ ম্যাচ। আমরা এই ম্যাচের পর লম্বা বিরতিতে যাচ্ছি। জয়ের মাধ্যমে বছর শেষ হলে সেটা আমাদের এবং সমর্থকদের জন্য দারুণ হবে।”

ইতিহাস কিন্তু বাংলাদেশের পক্ষে নয়। ১৯৭৮ সাল থেকে এই পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩২বার—যেখানে ভারতের জয় ১৬, আর বাংলাদেশের মাত্র ২। বাকি ১৪টি ম্যাচ ড্র। তবে বর্তমান পরিস্থিতি ভারতের জন্যই চাপের। দেশের মাঠে নতুন তারকাদের আগমনে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। এই সমর্থনই ভারতের ওপর বাড়তি চাপ বলে মনে করেন তাদের কোচ খালিদ জামিল।

খালিদ বলেন, “চাপ অবশ্যই আছে। সেটা মানতে হবে। সবাই জানে এটি চাপের ম্যাচ। তবে আমরা ইতিবাচক ফলের জন্য কঠোর পরিশ্রম করছি।”

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা আগের ম্যাচের গোলরক্ষক মিতুলের ওপরই আস্থা রেখেছেন।
বাংলাদেশের প্রথম একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, জায়ান আহমেদ, মো. সাদ উদ্দিন, তারিক কাজী, হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম, শেখ মোরসালিন, ফয়সাল ফাহিম, রাকিব হোসেন।
ভারতের প্রথম একাদশ: গুরপ্রিত সিং সান্ধু, রাহুল বেকে, আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গান, নিখিল প্রভু, লালিয়ানজুয়ালা ছাংতে, সুরেশ সিং, রহিম আলী, লুইস ম্যাকার্টন, আকাশ মিশ্রা এবং বিক্রম প্রতাপ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে