ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু Logo দিনাজপুরে বাসায় আগুন, প্রাণ গেল স্বামী-স্ত্রীর Logo মাদারীপুরে গুদাম থেকে উদ্ধার ৩৭ হাজার লিটার সয়াবিন তেল Logo সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের লড়াই Logo সংসদে রুমিনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা, আচরণে আপত্তি জামায়াত আমিরের

‘ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ইতিবাচকভাবে নেয়নি জনগণ’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

‘ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ইতিবাচকভাবে নেয়নি জনগণ’।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। এঘটনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এর মধ্যদিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়ায় ছাত্র-জনতার গণআন্দোলনে গেন্ডারিয়া আদর্শ স্কুলের দশম শ্রেণীর ছাত্র শহিদ শাহরিয়ার খান আনাসসহ আরও তিন নিহত পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে শেখ হাসিনাকে রাখার জন্য তার ভিসার মেয়াদ বাড়িয়েছে, এটাকে বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি। যেখানে গণতন্ত্র থাকবে সেখানে আইনের শাসন থাকবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি ভারত আইনের শাসন মানে না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্যরা মিডিয়ার সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে শিশু, তরুণ, যুবকদের। অথচ তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাদের কি বিচার হবে না? মানুষের রক্তপিপাসু শেখ হাসিনা আবার ফিরে আসবেন, তার কোন বিচার হবে না?

তিনি বলেন, এই নিষ্পাপ ছেলেগুলোকে কেন শেখ হাসিনার পুলিশ হত্যা করেছে? শুধু শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যই করেছে। আর তার পরিবার ও কাছের মানুষদের আঙ্গুল ফুলে কলা গাছ করার জন্য। এজন্যই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বাচ্চাদের কি কেও হত্যা করতে দ্বিধা করেনি।

মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত রয়েছেন অভিযোগ করে রহুল কবির রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে