ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত

ভারত–পাকিস্তান ম্যাচ বয়কটে আর্থিক ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিপাকে আইসিসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

টি-টোয়েন্টি বিশ্বকাপ এলেই ক্রিকেট বিশ্বে বাড়ে উত্তেজনার পারদ। তবে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই। ক্রিকেটপ্রেমীদের কাছে এই ম্যাচ মানেই আলাদা এক উন্মাদনা। কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে না নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে বড় ধরনের অর্থনৈতিক উদ্বেগ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারত-পাকিস্তান ম্যাচটিকেই ঘিরে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক কার্যক্রম জড়িত থাকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ৬ হাজার ১২০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের মধ্যে রয়েছে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ, টিকিট বিক্রি এবং সংশ্লিষ্ট অন্যান্য আয়ের উৎস।
বিশেষ করে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। কারণ শুধু বিজ্ঞাপন থেকেই এই ম্যাচে প্রায় ৩০০ কোটি রুপি আয় হওয়ার কথা ছিল। ম্যাচটি অনুষ্ঠিত না হলে এই সম্ভাব্য আয় সরাসরি লোকসানে পরিণত হবে।
বিশ্বকাপে একটি ম্যাচের গড় আর্থিক মূল্য ধরা হয় প্রায় ১৩৮ কোটি রুপি। ভারত-পাকিস্তান ম্যাচটি বাদ পড়লে সম্প্রচার স্বত্বধারীরা আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে—যা ইতোমধ্যে আলোচনার টেবিলে এসেছে।
তবে সবচেয়ে বেশি হতাশ হবেন দর্শকরা। এই হাইভোল্টেজ ম্যাচ দেখার আশায় যারা আগেভাগেই টিকিট কেটেছেন, হোটেল বুকিং ও ভ্রমণ পরিকল্পনা করেছেন—তাদের আর্থিক ও মানসিক ক্ষতি পুষিয়ে নেওয়া কার্যত অসম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৪৯ বার পড়া হয়েছে