ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তা ও একটি পাকা ঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বছরের ১৮ ডিসেম্বর ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে দীপু দাসকে গণপিটুনিতে হত্যা করা হয়। সে সময় ঘটনাটি গণমাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে উঠে আসে।
প্রধান উপদেষ্টার নির্দেশে ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার নিহতের বাড়িতে যান। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সরকারের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন।
সরকারি তথ্য অনুযায়ী, দীপু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাই পরিবারের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকা ঘর নির্মাণসহ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন হবে।
ফেসবুক বার্তায় আরও জানানো হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে বাড়ি নির্মাণে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি নিহতের বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে এবং সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।
ড. সি. আর. আবরার বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস এবং এর কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি জানান, সরকারের দেওয়া সহায়তা একটি জীবনের মূল্য পূরণ করতে পারে না, তবে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে এমন হত্যাকাণ্ড পুরো জাতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার রয়েছে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কারও নেই। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে সরকার

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
৪৫ বার পড়া হয়েছে