ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

ভোটের দিন আবরারের জন্মদিন মনে করে পোস্ট দিলেন উপদেষ্টা ফারুকী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের মধ্যে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা নিজ নিজ ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতনে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন ফারুকী।

আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, আজ বিশেষ একটি দিন—একদিকে আবরারের জন্মদিন, অন্যদিকে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করছে। এই দিনটিতে নজিরবিহীন ভোটার উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ এবং নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

ফারুকী পোস্টে আরও উল্লেখ করেন, এই নির্বাচন শুধুমাত্র কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার ঘটনা নয়। বরং এটি এমন একটি দিন হিসেবে ইতিহাসে জায়গা করে নিতে পারে, যেদিন বাংলাদেশি নাগরিকরা আনুষ্ঠানিকভাবে নিজের দেশের মালিকানা নিজেরাই গ্রহণ করেছে। তার ভাষায়, আবরারের জন্মদিন ও নির্বাচনের মিল কাকতালীয় হলেও মনে হয়, আকাশেই এই গল্পের চিত্রনাট্য অদৃশ্য কোনো শক্তি লিখে রেখেছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
২৭ বার পড়া হয়েছে