ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

ভোলায় বিজয় র‍্যালিকে ঘিরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভোলার সদর উপজেলায় বিজয় র‍্যালিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতের দিকে সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

ভেলুমিয়া বাজার শাখা জামায়াতের আমীর মোহাম্মদ মমিন জানান, মঙ্গলবার সকালে বিজয় র‍্যালিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় আবারও দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার দাবি, এ সময় বিএনপির সমর্থকরা জামায়াতের কয়েকটি দোকানে হামলা চালায়।

অন্যদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস কমান্ডার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তারা বিজয় মিছিল করছিলেন। তখন জামায়াত সমর্থকরা তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং বিএনপির তিনজন কর্মী আহত হন। তবে কোনো দোকান ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৬০ বার পড়া হয়েছে