ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

মতপার্থক্য যেন দেশকে ক্ষতিগ্রস্ত না করে: তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মতপার্থক্য যেন দেশকে ক্ষতিগ্রস্ত না করে: তারেক রহমান।

বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য থাকলেও তা যেন দেশ বা দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে ক্রসফায়ারে নিহত গোলাম রাব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘দল ও মানুষের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যাতে সেই মতপার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায়, যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

দেশকে নির্বাচনমুখী করা আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে বাংলাদেশকে নিরাপদ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা সদরের লক্ষীচাপের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানী নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১৫৩ বার পড়া হয়েছে