ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

মব সংস্কৃতির আর সুযোগ নেই, দাবি তুলতে হবে নিয়ম মেনে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশে আর মব সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো দাবি-দাওয়া যথাযথ ও নিয়মতান্ত্রিক উপায়ে উপস্থাপন করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণতান্ত্রিক চর্চা হিসেবে মিছিল-সমাবেশ চলবে, তবে দাবি আদায়ের নামে সড়ক বা মহাসড়ক অবরোধ করে মবের মতো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে সাধারণত পুলিশকেই বোঝানো হয়, যদিও এ মন্ত্রণালয়ের অধীনে আরও অনেক সংস্থা রয়েছে। পুলিশের ভাবমূর্তি অতীতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পুনরুদ্ধার করে তাদেরকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে।
দুর্নীতিমুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সকল ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
১০০ বার পড়া হয়েছে