ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ময়নাতদন্তে যুবদল নেতা কিবরিয়ার দেহে ১৮টি আঘাতের চিহ্ন শনাক্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার ওপর চালানো হামলায় তার শরীরে ১৮টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে ময়নাতদন্তে জানা গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করেন সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবিন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে কিবরিয়ার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত চলাকালে মর্গের বাইরে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্বজনরা জানান, কিবরিয়াকে হত্যা করার পেছনে দলীয় বা দল বহির্ভূত – কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা হচ্ছে না। তাদের বিশ্বাস, এলাকার জনপ্রিয়তা তার মৃত্যুর কারণ হতে পারে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

এর আগের দিন, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের একটি দোকানে ঢুকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে পালানোর সময় তারা আরও একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালককেও গুলি করে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে