ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে, যখন আইন উপদেষ্টা ক্যাম্পাসে উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীরা তাদের দেখামাত্র “ভুয়া ভুয়া” স্লোগান দিতে শুরু করেন।

অন্যদিকে, উত্তরার দিয়া বাড়ি গোল চত্বরে সকাল থেকেই শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা ছয় দফা দাবি উপস্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে নিহতদের পরিচয় প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিম্নরূপ:

১. দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করতে হবে।
২. আহতদের পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা দিতে হবে।
৩. শিক্ষকদের ওপর সেনাবাহিনীর সদস্যদের শারীরিক আক্রমণের ঘটনায় নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।
৪. প্রতিটি নিহত শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
৫. ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেন বাতিল করে আধুনিক ও নিরাপদ প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদ প্রশিক্ষণ প্রক্রিয়া চালু করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
১২৮ বার পড়া হয়েছে