ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনের সাক্ষ্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

আজ মামলার প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পাশাপাশি প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। জুলাই মাসের সহিংসতায় আহত ভুক্তভোগীরাই প্রথমদিনের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন। বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় গঠিত নতুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৫০০টিরও বেশি অভিযোগ দাখিল করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে চারটি মামলায়, যেগুলোর একটি শেখ হাসিনার বিরুদ্ধে, বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার মধ্যে ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার সর্বশেষ পরিচিত ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলেও তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া একতরফাভাবে চলবে।

গত ১০ জুলাই, জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আরেকজনের বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দেয়। শেখ হাসিনা ও কামাল বর্তমানে পলাতক, অন্যদিকে সাবেক আইজিপি মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
৪১৩ বার পড়া হয়েছে