ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

মায়ামির বড় জয়, জোড়া গোলের সঙ্গে নতুন ইতিহাস গড়লেন মেসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্টও করেছেন লিওনেল মেসি। এই ম্যাচে করা দুটি গোলের কল্যাণে আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। এমএলএস-এ ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এলএমটেন।

রোববার (১ জুন) নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে কলম্বাসকে আতিথ্য দেয় মায়ামি। মেসির পাশাপাশি স্বাগতিকদের হয়ে গোল করেন সুয়ারেজ, পিকাল্ট ও অ্যালেন্দে।

ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৩১টি গোল করেছেন মেসি। টপকে গেছেন স্বদেশী তারকা ও সতীর্থ হিগুয়েনের ২৯ গোলের রেকর্ড। ২৯ গোল করতে হিগুয়েনের লেগেছিলো ৬৭ ম্যাচ, মেসি ৩৮ ম্যাচেই তা পেরিয়ে গেলেন।

আগামী ১৫ জুন মিশরীয় ও আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলির বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।

আপাতত জাতীয় দলের শিবিরে ফিরবেন মেসি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেরা খেলবে যথাক্রমে ৬ ও ১১ জুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
৪৫২ বার পড়া হয়েছে