ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

মা হওয়ার তিন মাস পর প্রকাশ্যে দীপিকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মা হওয়ার তিন মাস পর প্রকাশ্যে দীপিকা।

বলিউডের দীপিকা পাড়ুকোন মনে হলেই যে ছবি মনে ভেসে ওঠে তা থেকে অনেক বদলে গিয়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী। মাতৃত্বের কারণে অন্য এক দীপিকাকেই হঠাৎ খুঁজে পেলেন ভক্তরা।

চলতি বছর ৮ সেপ্টেম্বর দীপিকা ও বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ঘরে আসে প্রথম সন্তান। কন্যা সন্তানের নাম রাখেন দুয়া। সন্তানের জন্মের পর থেকেই আড়ালে ছিলেন দীপিকা। কিন্তু হঠাৎই বলিউডের জনপ্রিয় গায়ক  দিলজিৎ দোসঞ্জের গানের অনুষ্ঠানের মঞ্চে হাজির হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৬ ডিসেম্বর) পাঞ্জাবি এ শিল্পীর গানের সঙ্গে মঞ্চে নাচতে দেখা যায় দীপিকাকে। এ সময় বেশ হাস্যজ্জ্বল দেখা যায় দীপিকাকে।
 
হঠাৎ মঞ্চে দীপিকাকে পেয়ে দিলজিৎ বলেন, বড় পর্দায় ওকে আমরা দেখেছি। কখনও ভাবিনি, এত কাছ থেকে ওকে দেখব। কী মিষ্টি মানুষ! নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। ওকে অনেক ভালবাসা। আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
 
বেশকিছু সময় আড়ালে থাকা প্রিয় অভিনেত্রী  দীপিকাকে দেখে ভক্তরাও খুশি হন। দর্শকসারিতে থাকা ভক্তরাও মঞ্চে দীপিকার নাচের সঙ্গে  নেচে তাল মেলান।
 
বর্তমানে মাতৃত্বকালীন অবসরে রয়েছেন দীপিকা। আর এ বিরতির ফাঁকেই কিছুটা সুন্দর সময় উদযাপন করতে প্রিয় গায়কের গানের আসর উপভোগ করেন অভিনেত্রী। সে মুহূর্তের ভিডিওই এখন নেটদুনিয়ায় ভাইরাল।  
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে