ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

মেজাজ হারিয়ে ২ ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মেজাজ হারিয়ে ২ ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব।

মাঠে পেসারদের আগ্রাসন দেখানো অস্বাভাবিক কিছু নয়। তবে তানজিম হাসান সাকিব এবার আগ্রাসনটা দেখিয়ে ফেলেছেন অতিরিক্ত মাত্রায়। একই বিপিএলে দুইবার ব্যাটারদের সঙ্গে ঝামেলায় জড়ালেন সিলেট স্ট্রাইকার্সের এই পেসার। প্রথমবার শুধু জরিমানা গুনেই ছাড় পেলেও এবার নিষেধাজ্ঞাও পেতে হয়েছে তরুণ এই পেসারকে।

চিটাগং কিংসের বিপক্ষে আসরের শেষ ম্যাচ খেলতে নেমে দলটির ওপেনার গ্রাহাম ক্লার্কের সঙ্গে তর্কে জড়িয়েছেন তানজিম। তৃতীয় ওভারে ক্লার্ককে আউট করে ইংলিশ এই ব্যাটারের উদ্দেশে কিছু বলেন তিনি। তানজিমের সেই মন্তব্য নজর এড়ায়নি ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের। আর সে কারণেই এবার শাস্তি পেতে হলো তাকে।

আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন সাকিব। ম্যাচ শেষে দুই আম্পায়ারের করা অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি এহসানুল হক সেজান তানজিমকে এই শাস্তি দিয়েছেন।
 
এবারের বিপিএলে এর আগেও একবার শাস্তি পেয়েছিলেন তানজিম। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের সঙ্গে ধাক্কা ও কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল। সেই ম্যাচে তিন ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্সের সেই ম্যাচেও সেজান ছিলেন ম্যাচ রেফারি।
 
২৪ মাসে চার ডিমেরিট পাওয়ার শাস্তি হিসেবেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তানজিম। তবে নিষেধাজ্ঞা পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ খেলায় বাধা নেই তানজিমের। ৭ ফেব্রুয়ারি বিপিএল শেষের পর বাংলাদেশের পরবর্তী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সেখানে তিনি যে দলের হয়েই খেলুন না কেন, দুই ম্যাচ খেলা হচ্ছে না তার।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
২৪৬ বার পড়া হয়েছে