ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মেট্রোরেল কর্মীদের স্বতন্ত্র চাকরি-বিধিমালা দাবি, ‘বিশেষ বিধান’ বাতিলের আহ্বান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মেট্রোরেলের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুত স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। তারা জানান, সরকারি নীতিমালা ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক বলে পরিচিত ‘বিশেষ বিধান’ দ্রুত বাতিল করে পূর্ণাঙ্গ চাকরি-বিধিমালা প্রকাশ করতে হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের সামনে ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন। তারা বলেন, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর ১২ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ৯০০–এর বেশি নিয়মিত কর্মীর জন্য এখনও কোনো আলাদা চাকরি-বিধিমালা তৈরি হয়নি।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালুর পর থেকে কর্মীরা দিন-রাত সেবা দিয়ে এলেও চাকরি-বিধিমালা না থাকায় ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, গ্রুপ ইনস্যুরেন্সসহ বিভিন্ন আর্থিক সুবিধা ও পদোন্নতির সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।

তাদের দাবি, বহুদিনের আন্দোলনের পর একটি খসড়া বিধিমালা তৈরি হলেও বিতর্কিত ‘বিশেষ বিধান’ বহাল রাখার কারণে ১৩ বছরেও তা চূড়ান্ত হয়নি। আন্দোলন চলাকালেও মেট্রোরেলের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
১৬৮ বার পড়া হয়েছে