ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

মেট্রোরেল দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা দিলেন উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হওয়ায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।

রোববার (২৬ অক্টোবর) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নিহতের পরিবারে কেউ যদি কর্মহীন থাকে, তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।”

তিনি জানান, ঘটনাটির কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি নির্মাণ ত্রুটি নাকি নাশকতা— তা যাচাই করা হবে।

উপদেষ্টা আরও বলেন, “দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তবে আজ মতিঝিল পর্যন্ত ট্রেন চলবে না।”

শনিবার বিকেলে ফার্মগেট মেট্রো স্টেশনের পাশে একটি পিলার থেকে ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বরও একই ধরনের একটি প্যাড খুলে পড়েছিল, তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
২৪১ বার পড়া হয়েছে