ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

মেরুন পোশাকধারী যুবক গোয়েন্দা পুলিশের কেউ নন: ডিবি প্রধান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মেরুন রঙের পোশাক পরা যে যুবককে দেখা গেছে, তিনি ডিবির সদস্য নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, ঢামেকে চিকিৎসাধীন নুরুল হক নুরের জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ বোর্ডের সদস্যরা তার চিকিৎসা নিয়ে আলোচনায় বসবেন। যদিও বোর্ডের সদস্যদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না। তিনি এই ঘটনার দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সিনিয়র নেতা আবু হানিফ অভিযোগ করেন, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বহিরাগতরাও অংশ নিয়েছিল। তিনি বলেন, এই হামলায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত থাকতে পারে এবং তাদের খুঁজে বের করা জরুরি।

উল্লেখ্য, গতকাল (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ আরও কয়েকজন আহত হন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় লাল টি-শার্ট পরিহিত এক ব্যক্তি আরেকজনকে পিটিয়ে আহত করছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে