ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

যুক্তরাজ্য সফরের প্রথমদিন ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

লন্ডনে পৌঁছে মঙ্গলবার (১০ জুন) বিকেল পাঁচটায় বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস-সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এরপর মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করেন তিনি। এ গ্রুপের নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি আপসানা বেগম। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এক ঘণ্টার বেশি আলোচনায় উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সরকারের ১০ মাসের অর্জনের বিষয়টি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা এসেছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে। পারস্পরিক নানান বিষয় নিয়ে এক ঘণ্টার বেশি আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে গ্রুপটির সাথে।

এরপর ড. ইউনূসের সঙ্গে তার হোটেলে দেখা করতে আসেন কমনওয়েলথের সেক্রেটা্রি জেনারেল শার্লি বোচওয়ে। বৈঠকে তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়।

আগামী ১২ জুন, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর লন্ডনের সেন্ট জেমস প্যালেসে মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘দ্যা কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ তুলে দিবেন রাজা তৃতীয় চার্লস।

এরপর ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠকের কথা রয়েছে ড. ইউনূসের। মূলত, তার সঙ্গে নির্বাচনসহ চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনার আভাস পাওয়া গেছে।

৪দিনের এই সফরে, যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব, সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং যুক্তরাজ্যের নীতি ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বদের সাথেও সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। আলোচনা হবে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারের বিষয়েও।

এর আগে, সোমবার (৯ জুন) সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার। সকল কার্যক্রম শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
১৯২ বার পড়া হয়েছে