ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

যুবকের কাছে ছোট্ট মেয়েকে রেখে যান মা, এসে শোনেন ধর্ষণের কথা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুবকের কাছে ছোট্ট মেয়েকে রেখে যান মা, এসে শোনেন ধর্ষণের কথা।

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের পল্লীতে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক রাজুকে খুঁজছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সুপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা যায়, মেয়েটির বাবা একজন দিনমজুর এবং মা একজন গৃহিণী। মেয়ের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় অভিযুক্ত রাজু প্রায়ই তাদের বাসায় যাওয়া আসা করত। আজ দুপুরে তিনি ওই বাসায় যান। রাজুর কাছে শিশুটিকে রেখে বাইরে যান মা। এ সুযোগে রাজু তাকে ধর্ষণ করে। শিশুটির মা বাড়িতের আসার পর শোনেন ধর্ষণের কথা।  
 
শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনার পর মেয়েটির বাবা বিয়ানীবাজার থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
 
অভিযোগ রয়েছে, রাজুর পরিবার প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মামলা না করতে নানাভাবে চাপ দেয়া হচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত যুবক কিংবা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। অভিযুক্ত রাজুকে আটকে পুলিশের অভিযান চলছে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
৩৯৮ বার পড়া হয়েছে