ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

রমজানকে সামনে রেখে দেশ-বিদেশের মুসলিমদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের জনগণ ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত সময়। সিয়াম পালন, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে মানুষ এই মাসে আত্মশুদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি জোরদার করার সুযোগ পায় এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের পথ উন্মুক্ত হয়।
তিনি আরও উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়। এ মাস সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ চর্চার পাশাপাশি দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।
সবাইকে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মের মাধ্যমে যেন রমজানের পবিত্রতা রক্ষা করা হয়। তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকলের নেক আমল কবুলের জন্য দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৩৭ বার পড়া হয়েছে