ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

রহস্য ও মানসিক টানাপোড়েনে জয়ার নতুন টালিউড ছবি ‘ওসিডি’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আসছেন নতুন সিনেমা নিয়ে। টালিউডের এই নতুন থ্রিলারধর্মী ছবি ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত ট্রেলারের মধ্য দিয়েই ছবিটির রোমহর্ষক আবহের আভাস মিলেছে। এতে জয়াকে দেখা যাবে একেবারেই ভিন্ন ও ভয়াবহ চরিত্রে।

ট্রেলারজুড়ে উঠে এসেছে রহস্য, অস্বস্তি আর মানসিক অস্থিরতার গল্প। শিশু নির্যাতনের দীর্ঘস্থায়ী মানসিক প্রভাবকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার কাহিনি। নির্যাতনের শিকার এক শিশুর দৃষ্টিকোণ থেকে সমাজ ও অপরাধকে নতুনভাবে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের ভূমিকায়, যিনি অতিরিক্ত পরিচ্ছন্নতার প্রতি ভয়াবহভাবে আসক্ত। চারপাশ নিখুঁত রাখতে তার এই বাধ্যতামূলক আচরণের আড়ালে লুকিয়ে আছে শৈশবের ভয়ংকর এক অভিজ্ঞতা, যা ধীরে ধীরে তাকে অপরাধের পথে ঠেলে দেয়।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘ভুতু’ খ্যাত শিশু অভিনেত্রী আর্শিয়া মুখার্জিকে। পাশাপাশি রয়েছেন ফজলুর রহমান বাবু, কৌশিক সেন ও অনসূয়া মজুমদারের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। রহস্য আর মানসিক দ্বন্দ্বে ভরপুর এই ছবি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৮ বার পড়া হয়েছে