ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করতে এখনও দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। সরবরাহে ঘাটতি থাকায় বেশ কয়েকটি পাম্পে স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
বুধবার (১১ মার্চ) সকালে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকদের অনেক সময় অপেক্ষা করে তেল নিতে দেখা গেছে। কেউ ফজরের নামাজের পরই পাম্পে এসে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ সাহরি খাওয়ার পরপরই চলে এসেছেন। এমনকি গভীর রাত থেকেও অনেককে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।
ফিলিং স্টেশনের কর্মীরা জানিয়েছেন, ধীরে ধীরে তেলের মজুদ কিছুটা বাড়ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। তবে সরকার নির্ধারিত সীমা অনুযায়ীই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে চালকদের অভিযোগ, এই ভোগান্তি কমাতে সরকারের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের দাবি, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে তেল মজুদ করছে, যার প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
৩৫ বার পড়া হয়েছে