ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা

রাতের আঁধারে রাবির ৫ হলে কোরআন পুড়িয়েছে ‘দুর্বৃত্তরা’, তদন্তে প্রশাসনের কমিটি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাতের আঁধারে রাবির ৫ হলে কোরআন পুড়িয়েছে ‘দুর্বৃত্তরা’, তদন্তে প্রশাসনের কমিটি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হলে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে। এছাড়া হলের দেয়ালে নানা চিহ্ন আঁকা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে প্রথমে জিয়া হলে পোড়া কোরআন দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় হলের শিক্ষার্থীর। ধারণা, শনিবার দিবাগত রাতে এগুলো পোড়ানো হয়েছে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এমনটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বর্ণনা দিয়ে সৈয়দ আমীর আলী হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, সকালে হলের মুক্তমঞ্চে পোড়ানো কোরআন শরীফ দেখতে পাই। এরপর প্রশাসনকে বিষয়টি জানানো হয়। তিনি বলেন, এটা ইচ্ছাকৃতভাবেই উস্কানিমূলক ঘটনা। কোনো একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

এ বিষয়ে সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হারুনর রশীদ বলেন, কোনো ধর্মের এমন অবমাননা সহ্য করার মতো নয়। হল প্রশাসন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি জানানো হয়েছে। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

এই ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বিকেল পৌনে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এদিকে, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। পরে দুপুরে সাড়ে ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক জরুরি প্রেস ব্রিফিং করেন তিনি।

এ সময় উপাচার্য জানান, ঘটনা তদন্তে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি গঠনের আগে উপাচার্য শৃঙ্খলা উপ-কমিটির সাথেও একটি জরুরি সভা করেছেন।

কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপাচার্য। উদ্ভূত পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই হীন ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক ও আন্তঃধর্ম সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত। এই ঘটনাকে পুঁজি করে যাতে সুযোগসন্ধানী চক্র কোনো প্রকার সুবিধা গ্রহণ করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলেন। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে