ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রায় ঘোষণার সময় একই সারিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ছাত্রনেতাদের উপস্থিতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে রায় ঘোষণার কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় পড়া সরাসরি সম্প্রচার করছে বিটিভি, রয়টার্সসহ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ রায় পড়া শুরু করেন। এ সময় আদালত কক্ষে বেশ কয়েকজন ছাত্র সংগঠনের নেতাকে দেখা যায়। তাদের মধ্যে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ এবং জিএস পদে প্রার্থী হামিম।

মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ বাহিনীর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন আগেই রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।

গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করে। এ বেঞ্চের অন্য দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে