ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

রুমিন ফারহানা ও নীরবসহ ৯ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো বিএনপি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগে বিএনপি তাদের দলের নয়জন নেতাকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বহিষ্কৃত নেতারা হলেন— জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশও এই তালিকায় রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬৬ বার পড়া হয়েছে