ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

রোনালদোকে দেখে খুশি আমার ছেলে: ট্রাম্প

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

হোয়াইট হাউজে আয়োজিত একটি নৈশভোজে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো একসঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রোনালদোকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প জানান, তার ছোট ছেলে ব্যারন রোনালদোর বড় অনুরাগী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন রোনালদো। নৈশভোজে সৌদি যুবরাজ ছাড়াও বিশ্বখ্যাত বহু উদ্যোক্তা অংশ নেন। সেখানে টেসলা ও এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকেও দেখা যায়।

সৌদি আরবের প্রতিনিধিত্ব করেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রোনালদো। ক্রীড়া ও কূটনৈতিক বিনিয়োগের বিষয়গুলোতে দেশটির হয়ে কাজ করছেন তিনি। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে—এ কারণে বিশ্বের প্রভাবশালী ক্রীড়া ব্যক্তিত্বদের প্রতিই এখন যুক্তরাষ্ট্রের আলাদা দৃষ্টি রয়েছে।

নৈশভোজে অংশ নেওয়ার জন্য রোনালদোকে ধন্যবাদ জানাতে গিয়ে ট্রাম্প বলেন, তার ছেলে ব্যারন বহুদিন ধরেই রোনালদোর ভক্ত। রোনালদোর সঙ্গে সাক্ষাৎ করতে পারায় ছেলে এখন বাবাকে আগের চেয়ে একটু বেশি সম্মান দেবে বলেও রসিকতা করে মন্তব্য করেন তিনি।

২০১৬ সালের পর এটাই রোনালদোর যুক্তরাষ্ট্র সফর। ইউরোপ ছেড়ে এখন তিনি সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। আগামী বছর বিশ্বকাপেও পর্তুগালের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে, তখন তার বয়স হবে ৪১ বছর।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে