ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

লটারি ভিত্তিক এসপি নিয়োগে যোগ্য কারও বাদ পড়ার সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তিনটি ক্যাটাগরিতে লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার (এসপি) বাছাই করা হলেও এতে মেধাবীরা উপেক্ষিত হননি। তিনি বলেন, লটারির এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবেই সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, দেশের ৬৪ জেলার মধ্যে ১৮ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। বাকি কর্মকর্তারা বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করছেন এবং দ্রুতই তাদের নতুন জায়গায় পদায়ন করা হবে।

তিনি আরও বলেন, এসপিদের মতোই শিগগিরই বিভিন্ন জেলায় ওসিদেরও স্থানান্তর ও পদায়ন করা হবে।

সার নীতিমালা প্রসঙ্গে উপদেষ্টা জানান, নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং এতে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোনো সুযোগ রাখা হবে না। গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলেও তিনি মন্তব্য করেন।

পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে, ফলে মূল্য বৃদ্ধির আশঙ্কা নেই। ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থ বিবেচনায় আমদানির অনুমতি দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে