ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

লাহোরকে পিএসএলের শিরোপা উপহার দিতে চান রিশাদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লাহোরকে পিএসএলের শিরোপা উপহার দিতে চান রিশাদ।

লেগস্পিনার রিশাদ হোসেনকে পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। অফিসিয়াল ফেসবুক পেজে রিশাদকে প্রশংসায় ভাসিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। সেখানে পিএসএল নিয়ে নিজের স্বপ্নের কথা জানান এই ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে নিজের প্রথম আসর স্মরণীয় করে রাখতে চান রিশাদ হোসেন। বিপিএলের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে চান লাহোর কালান্দার্সেও।

২০২৩ সালের ৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই লাল সবুজের জার্সিতে আলো ছড়াচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। একই বছর ডিসেম্বরে হয় ওয়ানডে অভিষেক। খুব অল্প সময়ে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন রিশাদ। রংপুরের এই ক্রিকেটার এবারের বিপিএলেও প্রতিটি ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন। চট্টগ্রাম পর্বে বরিশালের সবশেষ ম্যাচে খুলনার বিপক্ষে ৩৯ রানের চমৎকার ইনিংস খেলেন ২২ বছর বয়সি এই ক্রিকেটার। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

বিপিএল চলাকালীন গেল ১৩ জানুয়ারি পেয়েছিলেন সুখবর। প্রথমবারের মতো পিএসএলে দল পান তিনি। দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলে ভেড়ায় রিশাদকে। সিলভার ক্যাটাগরিতে ২৫ হাজার ডলারে তাকে নেয় লাহোর।
 
বিপিএলে খেলার সুবাদে দলটির অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির সঙ্গে আগে থেকেই জানাশোনা। রিশাদের দল পাওয়ায়ও বড় ভূমিকা রেখেছিলেন আফ্রিদি। এবার রংপুরের এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে লাহোর। সেখানেই নিজের লক্ষ্যের কথা তুলে ধরেন রিশাদ।
 
তিনি বলেন, ‘পিএএলে দল পেয়ে উচ্ছ্বসিত আমি। এ সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চাই। আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে লাহোর কালান্দার্সকে পিএসএলের শিরোপা উপহার দিতে চাই। সমর্থকদের পাশে থাকার অনুরোধ আমার।’
 
এর আগে বিগব্যাশে সুযোগ পেয়েও যাওয়া হয়নি। পিএসএলে নিজের অভিষেক স্মরণীয় করে রাখতে চান তিনি। জাতীয় দলের হয়ে ওয়ানডেতে ৭ ম্যাচে রিশাদের উইকেট ৫টি। ২০ টি-২০তে ৩৮টি উইকেট নিয়েছেন রিশাদ। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে