ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

শহিদুল আলম ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হেফাজত থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তাঁকে একটি ফ্লাইটে করে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি ইতোমধ্যেই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবতরণ করেছে।

শহিদুল আলমের মুক্তিতে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে কৃতজ্ঞতা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

এর আগে, গাজার উদ্দেশ্যে যাত্রা করা কনশেনস নামের জাহাজ থেকে শহিদুল আলমকে তুলে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। সে সময় একটি ভিডিও বার্তায় ঘটনাটি নিশ্চিত করেন তিনি নিজেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
৯৭ বার পড়া হয়েছে