ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

শাপলা প্রতীক না দেওয়ার আইনি ভিত্তি দেখাতে ইসিকে চ্যালেঞ্জ এনসিপি নেতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি নির্বাচন কমিশনের (ইসি) প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কোন আইনের ভিত্তিতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাবে না, তা পরিষ্কারভাবে দেখাতে হবে।

রোববার (১৯ অক্টোবর) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এনসিপির জেলা পর্যায়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সারজিস অভিযোগ করেন, নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা পক্ষকে খুশি করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, “আমি আইনবিদদের সঙ্গে পরামর্শ করেছি, তারা বলেছেন—শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা নেই।”

তিনি বলেন, “যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রতীক দেওয়ার মতো ন্যূনতম সাহস দেখাতে পারে না, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো নিশ্চয়তা নেই। এনসিপি ভবিষ্যতে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে, আর কমিশন যদি অন্যায় করে, আমরা রাজনৈতিকভাবে এর জবাব দেব।”

এ সময় তিনি জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার প্রসঙ্গেও মন্তব্য করেন। সারজিস জানান, এই সনদে স্বাক্ষরের অনুপস্থিতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না, তা জনগণই ঠিক করবে।

তিনি বলেন, “এক সময় বড় বড় রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিলেও রাস্তায় লোক দেখা যেত না, অফিসগুলোতেও হাতেগোনা কর্মী থাকত। সেখান থেকে এখনকার গণজাগরণ অনেক বড় পরিবর্তন।”

জুলাই সনদ নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “এই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। শুধু নামমাত্র একটি কাগজ জনগণ গ্রহণ করবে না।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
১২৩ বার পড়া হয়েছে