ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদের ছুটি শেষ, মঙ্গলবার থেকে খুলছে অফিস-আদালত Logo ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ প্রণালী বন্ধের সতর্কবার্তা ইরানের Logo  নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা Logo হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীরের আরও ১৪ দিনের জেল হেফাজত Logo  ঈদের পরদিন মেট্রোরেলে ভিড়, সাশ্রয়ী যাত্রায় ঝুঁকছেন নগরবাসী Logo  সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার প্রয়াত  Logo ঈদ ও জন্মদিন একসঙ্গে, ছোট ছেলেকে শুভেচ্ছা জানালেন শাকিব খান Logo  যুক্তরাষ্ট্র শিথিল করল ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা Logo জামায়াত আমির প্রশ্ন করলেন—সংসদ নির্বাচন হালাল হলে গণভোট কেন হারাম হবে Logo ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের গঠনমূলক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন বিএনপি উপদেষ্টা এনামুল হক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী শিক্ষার্থীদের সহনশীল ও গঠনমূলক রাজনীতি চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের সংগঠন সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও ইফতারে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক বলেন, সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের আত্মপ্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানার্জনের স্থান নয়; এটি নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। এই ফোরাম শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, সহনশীলতা ও গঠনমূলক রাজনীতি চর্চার মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলবে। জাতীয় স্বার্থ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতন প্রজন্ম গড়ে তোলায় এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ আইন সম্পাদক অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন মেজবাহ্। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। এছাড়া শাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী, প্রোভিসি প্রফেসর ড. মো. সাজেদুল করিম, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, রয়েল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. লতিফুল বারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক (চায়না) সরদার এম জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এম এ রাকিব অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়া বিভিন্ন সাবেক ছাত্রনেতা ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
২৬ বার পড়া হয়েছে