ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজ বাংলাদেশের সব স্তরের নেতা-কর্মীরা এখানে আছেন। আপনাদের জানাতে চাই—আমাদের নেতা খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসছেন। যেদিন তিনি বাংলাদেশের মাটিতে দাঁড়াবেন, সেদিন যেন পুরো জাতি আন্দোলিত হয়—এ প্রত্যাশা রাখি। ইনশাআল্লাহ, সেইদিন আমরা বাংলাদেশের চেহারায় নতুন পরিবর্তন আনতে চাই।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে তোলার সুযোগ এসেছে। এবার একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশকে নতুন দিকনির্দেশনা দেবে।’

তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে ধরার শক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার মনোবল তৈরি করতে হবে। এবারের নির্বাচন আওয়ামী আমলের মতো হবে না; ভোট হবে নিরপেক্ষ। জয় পেতে হলে জনগণের ভালোবাসা অর্জনে মনোযোগী হতে হবে। মনোনয়ন নিয়ে দুশ্চিন্তা করার সময় এখন নয়; দলকে সামনে এগিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য।’

নতুন একটি রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে যত সংস্কার এসেছে, তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের বড় বড় অর্জনে বিএনপির অবদান অনস্বীকার্য।’

তিনি বলেন, ‘গুম, খুন, মামলা ও গ্রেফতারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের শেষ দিকে এসে বিএনপির লক্ষ্য এখন সরকার গঠন করা এবং জাতিকে সামনে এগিয়ে নেওয়া।’

সব বিভক্তি ভুলে নির্বাচনে বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘অপপ্রচার ও বাধা অতিক্রম করে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।’

১৯৭১ আমাদের অস্তিত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলে, তারা আবারো ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চায়। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিভ্রান্ত সৃষ্টি করতে চাওয়া শক্তির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। এখন সময় অপশক্তিকে প্রতিহত করার।’

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
১০৭ বার পড়া হয়েছে