ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মানবতাবিরোধী অপরাধ মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ভারত।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানায় যে, তারা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্তটি পর্যবেক্ষণ করছে।

ভারতের বিবৃতি কী বলছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, বাংলাদেশ তাদের নিকটতম প্রতিবেশী হওয়ায় দেশটির শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রা ও জনগণের কল্যাণে ভারত সবসময় সমর্থন জানায়। তারা আরও বলে, এই লক্ষ্য পূরণে বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারত গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে।

তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার যে অনুরোধ ঢাকা জানিয়েছে, সেই বিষয়ে দিল্লি বিবৃতিতে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ের পর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কাউকে অন্য কোনো দেশ আশ্রয় দিলে সেটি বন্ধুত্বপূর্ণ আচরণের পরিপন্থী এবং ন্যায়বিচারের প্রতি অসম্মানজনক বলেও উল্লেখ করে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে ভারতকে আহ্বান জানিয়ে বলা হয়, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে দিল্লির উচিত দ্রুত এই দুই পলাতককে বাংলাদেশের কাছে ফেরত পাঠানো।

এর আগেও একাধিকবার দিল্লিকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছিল ঢাকা এবং এ বিষয়ে চিঠিও পাঠানো হয়। তবে ভারত এখনো পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
১১০ বার পড়া হয়েছে