ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

শেষ দুই ওভারে তাণ্ডব, ভারতের বিপক্ষে সেমিতে বড় স্কোর তুলল বাংলাদেশ ‘এ’ দল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দোহায় টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ ‘এ’। ওপেনার জিসান আলম ও হাবিবুর রহমানের আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র চার ওভারেই স্কোরবোর্ডে যোগ হয় ৪৩ রান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে গুরজাপনিত সিংয়ের ডেলিভারি লং-অফে তুলে দিলে ১৪ বলে ২৬ রান করে ফেরেন জিসান; তার ইনিংসে ছিল দুইটি ছক্কা ও দুইটি চার।

এরপর হাবিবুর একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেলেও সঙ্গী হিসেবে কেউই দাঁড়াতে পারেননি। জাওয়াদ আব্রার করেন ১৩ রান (১৯ বলে), আকবর আলী ৯ রান (১০ বলে) এবং আবু হায়দার রনি শূন্য রানে আউট হন। তবুও ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন হাবিবুর—মাত্র ৩২ বলেই ফিফটি ছুঁয়ে ৪৬ বলে ৫ ছক্কা ও ৩ চারে খেলেন ৬৫ রানের ইনিংস। ১৬তম ওভারে আসে তার বিদায়।

হাবিবুর আউট হওয়ার পর ইনিংসের শেষাংশে চিত্রটা পাল্টে দেন এসএম মেহরব হোসেন। ১৯তম ওভারে নমান ধীরকে টানা চার ছক্কা ও এক চারসহ ২৮ রান নেন তিনি। শেষ ওভারে বিজয়কুমার বৈশাকের প্রথম চার বলেই ইয়াসির ও মেহরব মিলে ২ চার ও ১ ছক্কা আদায় করে নেন। শেষ বলে আরও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে ৪৮ রানে অপরাজিত থাকেন মেহরব—স্ট্রাইক রেট ২৬৬.৬৬। তার সঙ্গে ইয়াসির আলী ৯ বলে ১৭* (২ চার, ১ ছক্কা) রান যোগ করেন।

শেষ ১২ বলে বাংলাদেশ তোলে অবিশ্বাস্য ৫০ রান, ফলে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৯৪।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম খরচায় বোলিং করেন সুযশ শর্মা—৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। গুরজাপনিত সিং ৩৯ রানে শিকার করেন ২ উইকেট। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন বিজয়কুমার, উইকেটশূন্য থেকে যার খরচ ৪ ওভারে ৫১ রান।

গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিতে এসেছিল বাংলাদেশ ‘এ’; অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার-আপ ভারত ‘এ’। এই ম্যাচেই নির্ধারিত হবে কোন দল ফাইনালে জায়গা পাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
১০১ বার পড়া হয়েছে