ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে বিএনপির ভেতরে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দলটির নারীনেত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন নির্ধারিত হওয়ায় বিএনপি জোটের ভাগে পড়ছে ৩৬টি আসন। এছাড়া জামায়াত জোট পেতে পারে ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন আগ্রহীরা। শুক্রবার থেকে ফরম বিক্রি শুরু হয়েছে, যা রোববার পর্যন্ত চলবে। প্রথম দিনেই ৫০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে। এর আগে প্রায় সাত শতাধিক নেত্রী আগাম আবেদন জমা দিয়েছিলেন।

প্রার্থীরা নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলনে অংশগ্রহণ, কারাভোগ এবং সাংগঠনিক দক্ষতার বিষয়গুলো তুলে ধরে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। সাবেক ছাত্রনেত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় ও মহিলা দলের শীর্ষ নেত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের মধ্যে ভারসাম্য রাখা হতে পারে। পাশাপাশি শিক্ষিত, রাজনৈতিকভাবে সক্রিয় এবং সমাজে পরিচিত ব্যক্তিদেরও গুরুত্ব দেওয়া হতে পারে।

ইতোমধ্যে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন পরিচিত নেত্রী ও ব্যক্তিত্ব। পার্লামেন্টারি বোর্ড সবদিক বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
৫ বার পড়া হয়েছে