ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নানাভাবে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে। এটা রহস্যজনক। শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না। যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে।
 
তিনি বলেন, সংস্কার চলবে, নির্বাচনও চলবে। অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে।

তিনি আরও বলেন, যারা জনগণের ভোটকে ভয় পায় ও যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক ভোটের কথা বলছে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে