ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

সাকিব-মালিঙ্গাদের কাতারে এখন বুমরাহও

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাসপ্রিত বুমরাহ আবারও নিজের নাম তুললেন আন্তর্জাতিক ক্রিকেটের বিরল কৃতিত্বের তালিকায়। ভারতের এই পেসার তিন ফরম্যাটে অন্তত ১০০ করে উইকেট নেওয়া মাত্র পঞ্চম বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি এই অর্জন ছুঁলেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শততম উইকেট নিতে বুমরাহর প্রয়োজন ছিল মাত্র একটি শিকার। ওড়িশার কটকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিনি তুলে নেন দুই উইকেট। এতে আর্শদীপ সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে তিনি ছুঁলেন টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক। এখন পর্যন্ত ৮১ ম্যাচে তার সংগ্রহ ১০১ উইকেট, গড় ১৭.৯১।

  • এর আগে তিন ফরম্যাটে ১০০ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, সাকিব আল হাসান ও শাহিন শাহ আফ্রিদির দখলে। তাদের সেই এলিট গ্রুপে নতুন সংযোজন হলেন বুমরাহ।
    সব মিলিয়ে তিন ফরম্যাটে তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২২২ ম্যাচে ৪৮৪।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
১০৩ বার পড়া হয়েছে