ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত

সাক্ষ্য-প্রমাণে শেখ হাসিনা গণহত্যায় দায়ী প্রমাণিত—দাবি দুলুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নাটোর–২ আসনে ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় এখন পুরো বিশ্বের সামনে স্পষ্ট। তার দাবি, ২০২৪ সালের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনে শেখ হাসিনার নির্দেশে এক হাজারেরও বেশি মানুষ, যার মধ্যে ১৩৯ জন শিশু ছিল, হত্যার শিকার হয়েছে। পাশাপাশি মানুষের ওপর আগুন দিয়ে হত্যাকাণ্ড চালানোর অভিযোগও তিনি তোলেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব বক্তব্য দেন।

দুলু আরও বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা গণহত্যার দায়ী। তার ভাষ্য মতে, বাংলাদেশের জনগণ ইতোমধ্যে ঘৃণাভরে তাকে প্রত্যাখ্যান করেছে। তাই ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি তিনি আহ্বান জানান—ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানে জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে