ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সাগরদিঘীরপাড়ে যুবক খুন: ঢাকা থেকে গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাগরদিঘীরপাড়ে যুবক খুন: ঢাকা থেকে গ্রেপ্তার ২।

সিলেট মহানগরের সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) নামের যুবক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। তাদের একটি টিম র‍‍্যাব-১ এর সহযোগিতায় শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে এ দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

এর আগে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ১৮ অক্টোবর সন্ধ্যায় সাগরদিঘীরপাড় এলাকায় এক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুবিদবাজার বনকলাপাড়ার সেলিম মিয়ার ছেলে শাওন আহমদ (২৫)। পরে রাত ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই সময় পুলিশ জানায়, শাওন তার সহযোগীদের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে সে সময় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।

পরে ২০ অক্টোবর নিহতের পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- এই খুনের ঘটনার পর থেকে তারা খুনিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। পরিশেষে শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍‍্যাব-১ এর সহযোগিতায় র‍‍্যাব-৯ এর একটি টিম ঢাকার উত্তরখান থেকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেলিম ও রাব্বিকে গ্রেফতার করে।

এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে র‍‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
১৭৪ বার পড়া হয়েছে