ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত

সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফজর আলী কারিগরপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের ভাতিজা শামসুজ্জামানের তথ্য অনুযায়ী, বয়সজনিত সমস্যায় ভুগলেও ফজর আলী নিয়মিত নামাজে অংশ নিতে বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার মুহূর্তে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, একই দিন রাত ৮টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, ওই সময় জামায়াতের শোডাউনে অংশ নিতে যাওয়া একটি গাড়িবহর পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় ফজর আলী সড়ক পার হওয়ার চেষ্টা করলে বহরের একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ফজর আলী সংগঠনের কর্মী ছিলেন। চলন্ত মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগার পর তিনি মারা গেছেন বলে জানা গেছে। দাফন সম্পন্ন হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৪৯ বার পড়া হয়েছে