ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, হাবিবুর রহমান ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে। আরও বলা হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে—অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন।
আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, তিনি বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে তদন্তের স্বার্থে তার বিদেশ গমন বন্ধ রাখা জরুরি বলে দুদক আদালতের কাছে আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
৫০ বার পড়া হয়েছে