ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের যাত্রা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তিনি প্রথমে সাবেক রাষ্ট্রপতি ও তার পিতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর সেখান থেকে স্মৃতিসৌধের পথে যাত্রা শুরু করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আগে থেকেই সাজসজ্জা সম্পন্ন করা হয়। পাশাপাশি পুরো এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে শুক্রবার দুপুর ২টা ৫২ মিনিটে স্মৃতিসৌধে যাওয়ার উদ্দেশ্যে বাসা ছাড়েন তিনি। পথে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছাতে তার সময় লাগে এবং বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সেখানে পৌঁছান। পরে কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নিয়ে সাভারের উদ্দেশে রওনা দেন।

এদিকে সূর্যাস্তের কারণে রীতি অনুসরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে। তবে এরপরও তারেক রহমান নিজে স্মৃতিসৌধে যাচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে