ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সাভারে ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা শহিদুল কারাগারে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাভারে ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা শহিদুল কারাগারে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, তার বিরুদ্ধে শতাধিক ছাত্র জনতাকে গুলি করে হত্যা ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।

তবে ঘটনার সাথে আসামির কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে তার আইনজীবী বলেন, এ মামলা আইনগতভাবে মোকাবেলা করবেন তারা।

এর আগে, গতকাল বুধবার দিবাগত রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ঢাকায় পাঠানো হয়। আসামি শহীদুলসহ ১৭ জনের বিরুদ্ধে ২৭ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পুলিশ জানায়, গ্রেফতার আতঙ্কে এতোদিন গা ঢাকা দিয়েছিলেন শহীদুল। অবৈধ পথে দেশত্যাগেরও পরিকল্পনা ছিল তার।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলে আশুলিয়ায় লাশের স্তূপে আরও লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
১৭০ বার পড়া হয়েছে