ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সারাদেশজুড়ে শুরু হলো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শিশুদের টাইফয়েড রোগ থেকে রক্ষা করতে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’। রোববার (১২ অক্টোবর) ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা জানান, প্রথম ধাপে সারাদেশে প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, “সবার কাছে টিকা পৌঁছাতে ব্যাপক প্রচারণার কোনো বিকল্প নেই।”

একই দিনে দেশের বিভিন্ন জেলায়—যেমন রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ও রংপুর—একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। অনেক শিক্ষার্থী শুরুতে কিছুটা ভীত থাকলেও পরে টিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন এই উদ্যোগে।

এ পর্যন্ত ১ কোটি ৬৮ লাখের বেশি মানুষ টাইফয়েড টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়াও ম্যানুয়ালভাবে নাম নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদেরকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে গিয়ে শিশুরা এই টিকা নিতে পারবে।

এই মাসব্যাপী টিকাদান অভিযানকে জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১৫৩ বার পড়া হয়েছে