ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

সালমানের সঙ্গে বিয়ে, সন্তান প্রসঙ্গে মুখ খুললেন আমিশা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সালমানের সঙ্গে বিয়ে, সন্তান প্রসঙ্গে মুখ খুললেন আমিশা।

বলিউড মেগাস্টার সালমান খানকে বিয়ে ও তার সন্তান জন্ম দেয়া প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। জানিয়েছেন, বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় এক ভক্ত আমিশাকে অনুরোধ করে বলেন, বলিউড ইন্ডাস্ট্রিতে সালমান খান ও আপনি (আমিশা প্যাটেল) দুজনেই অবিবাহিত। তাই যোগ্য পাত্র সালমানের উপযুক্ত পাত্রী আপনি। আপনারা দেখতেও দুজন সুন্দর। তাই পৃথিবীতে সুন্দর সন্তান জন্ম দেয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত।

ভক্তের এমন অনুরোধ শোনার পর খানিকটা হেসে আমিশা বলেন, বিয়ের জন্য এটা আসলেই দারুণ কারণ। আসলে সুন্দরদের একসঙ্গে দেখতে সবাই পছন্দ করেন।
 
আমিশা আরও বলেন, সালমান এখনও বিয়ে করেননি। আমিও বিবাহিত নই। সালমানের সঙ্গে বিয়ের সম্ভাবনা আছে কিনা আমি জানি না। তবে আপনারা কী চান? আমরা বিয়ে করি নাকি একসঙ্গে কোনো সিনেমায় জুটি গড়ি?
 
এরপরই আমিশা বলেন, মনের মতো পাত্র না পাওয়ায় বিয়ে করছি না। তবে আমি বিয়ে করতে চাই। বিয়ের জন্য আমি কবে থেকেই প্রস্তুত।
 
সালমান ও আমিশাকে একবারই পর্দায় জুটি গড়তে দেখা গেছে। ২০০২ সালে  ‘ইয়ে হ্যায় জলওয়া’-তে মিষ্টি রোমান্টিক জুটি হিসেবে ধরা দিয়েছিলেন এ দুই বলিউড তারকা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৬১ বার পড়া হয়েছে